সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার সঙ্গে সমঝোতা নয় : ইউক্রেনের প্রেসিডেন্ট

বুচা, বরোদিয়াঙ্কা ও মারিওপোল শহরে যা ঘটেছে তারপর রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনের শত বছরের পুরোনো ইতিহাসে কিয়েভ হয় কিছু ভুখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে অথবা তা ত্যাগ করেছে। আমরা আমাদের অধিকারের বিষয়ে পুরোপুরি নিশ্চিত। আমরা অন্যের ভূখণ্ড নিতে চাই না, আর নিজেদের ভূখণ্ড দিতেও চাই না।’

এর আগে রুশ-ইউক্রেন চলমান সংকট নিরসনে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেন কিয়েভ সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। ইউক্রেন সফরে বাইডেনের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন জেলেনস্কি।

এদিকে, এখনো ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ হামলা। একের পর এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। রোববার (১৭ এপ্রিল) খারকিভে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মারিউপোল রুশ সেনাদের দখলে নেওয়ার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ।

হেলিকপ্টার থেকে দফায় দফায় ছোড়া হচ্ছে গোলা, যা আঘাত হানছে বিভিন্ন স্থাপনায়। রোববার (১৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এ দৃশ্যে। রাশিয়ার এমআই-২৮ এন হেলিকপ্টার থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এই হেলিকপ্টার ‘নাইট হান্টার’ নামেও পরিচিত।

রুশ হামলায় খারকিভে আরও কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর আগে মারিউপোল মস্কোর দখলে চলে গেছে বলে গুঞ্জন ওঠে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণেই আছে এবং ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট