রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের পক্ষে ৭ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৭ হাজার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। শুক্রবার সারা দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া, কামসাইর, ভোলাব, তারাব, দাউদপুর, মুড়াপাড়া, চনপাড়া, পূর্বগ্রাম, ইছাখালী, নাওড়াসহ বিভিন্ন এলাকায় এ বিতরণ করা হয় শীতবস্ত্র।

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গরিব মানুষের মুখে হাসি ফুটেছে শীতবস্ত্র পেয়ে।

শীতবস্ত্র নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ হরিসুনা বলেন, ‘আমার সংসারে অভাব-অনটন লাইগা আছে। কয়দিন পরে পরেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে খাবার পাই। তা দিয়ে আমার দিন চলে যায়। এখন আবার আমাদের শীতবস্ত্র দিছে।

আল্লাহ তাগো মঙ্গল করুক। ’
শীতবস্ত্র পাওয়া মনির মিয়া বলেন, ‘বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহতালা আরও দেক। এই গ্রুপ যাতে আরও বড় হয়, সেই দোয়াই করি। ’

এ প্রসঙ্গে রংধনু গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাই।

করোনাকালেও দেশের বিভিন্ন এলাকায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বেশি উপকৃত হয়েছেন রূপগঞ্জ এলাকার মানুষ। অতীতে ছিল, বর্তমানে আছে, আশা করি ভবিষ্যতেও দেশের বৃহত্তর এই শিল্প গ্রুপটি গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে। আমরাও তাদের সঙ্গে আছি। ’

তিনি জানান, তার প্রতিষ্ঠান রংধনু গ্রুপও অসহায় মানুষের পাশে আছে।

তিনি দেশের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের সবাইকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার বলেন, ‘করোনার সময় বসুন্ধরা গ্রুপ সারা রূপগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছে। নিরীহ ও সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী, কাপড় বিতরণ করে ও অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তাদের এ সহযোগিতা সব সময় অব্যাহত রয়েছে। দেশে কোনো দুর্যোগ হলে বসুন্ধরা গ্রুপ সহযোগিতা করে থাকে। ’

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, ব্যবসায়ী রাজু হাসান আলেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জ্যোৎস্না মহিউদ্দিন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, ইমান আলী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, তারাব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী