মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত এবং মনোনীত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যনির্বাহী কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র চেয়ারম্যান (পদাধিকারবলে) জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মো: আজিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মুহাঃ ওমর ফারুক, কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মো: জাহিদুল ইসলাম, মো: হাবিবুর রহমান, মো: শফিকুল ইসলাম, মনোনীত সদস্য আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মোঃ মনিরুজ্জামান। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান ইকবাল কাদির উপস্থিত ছিলেন।

সভায় কমিটির নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এসময় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান মিজ আফরোজা আখতার বলেন, যেকোনো সংগঠনের নির্বাচিত কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন দূর্যোগে রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সকল সেবা দিতে জেলা প্রশাসকের দুয়ার সব সময় উন্মুক্ত থাকবে। এসময় জেলা প্রশাসক আগামী ১ সপ্তাহের মধ্যে রেডক্রিসেন্ট ইউনিটের কর্মপরিকল্পনা ঠিক করার উপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের