রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচর নিয়ে রোহিঙ্গাদের ভুল ভেঙ্গেছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ভাসানচর নিয়ে রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমরা মনে করছি এখানে অবস্থানরত রোহিঙ্গারা শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তিবোধ করছে। তাই তারা দলে দলে এখানে আসতে শুরু করবে।’

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর ১০তম হিসেবে ভাসানচর থানার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যাবে কিন্তু ভাসানচর থাকবে। ভবিষ্যতে সম্ভাবনাময় জায়গা হিসেবে গড়ে উঠবে এই চর। ভাসানচরের নিরাপত্তার জন্য থানা করা হয়েছে। ভাসানচর থানাকে প্রয়োজনীয় জনবলসহ সব দিক দিয়ে আরও শক্তিশালী করা হবে।’

ভাসানচর থানাটি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে গঠিত।

ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এ বাস করা রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতের জন্য এক জন পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ), দুই জন এসআই (নিরস্ত্র), চার জন এএসআই (নিরস্ত্র), ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ নিয়ে এই থানার কার্যক্রম শুরু হয়েছে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার (নোয়াখালী-৬ ) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামালউদ্দিন, পুলিশের আইজি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় নিরাপত্তার জন্য ২০১৭ সালে থানা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬তম সভায় ভাসানচর থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। একই বছরের ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় ভাসানচর থানার জন্য ২৪টি পদ অনুমোদন করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক