শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে অনলাইনে দেখেই ৫৩ কোটির বিশাল দ্বীপ ক্রয় অজ্ঞাত ব্যক্তির!

শুধুমাত্র ভিডিওতে দেখেই আস্ত একখানা দ্বীপ কিনে ফেললেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
সরাসরি তিনি দ্বীপটি দেখেননি। এমনকী সেখানে পা রেখেও দেখেননি। কিন্তু লকডাউনে অনলাইন শপিং করে ফেলেছেন।

৫৫ লক্ষ পাউন্ড স্টারলিং (বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ কোটি টাকা) খরচ করে তিনি আস্ত একখানা দ্বীপ কিনে ফেলেছেন। আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই দ্বীপ। উপকূলবর্তী ওয়েস্ট কর্ক-এর অন্তর্গত রোরিং ওয়াটার বে-তে অবস্থিত ১৫৭ একর বিস্তৃত ‘হর্স দ্বীপ’। এটি কিনেছেন যিনি তার পরিচয় জানা যায়নি।

তবে তিনি ইউরোপে বসবাসকারী বলে জানা যাচ্ছে।

দ্বীপের মালিকানা হস্তান্তরে সাহায্য করেছেন মন্তাগ রিয়েল এস্টেটের কর্ণধার থমাস বালাশভ। তিনি জানিয়েছেন ক্রেতা দ্বীপের ভিডিও দেখেই সেটি কিনে নিয়েছেন। ওই দ্বীপে সাতটি বাড়ি রয়েছে। প্রধান বাড়িতে ৬টি বেডরুম।

একটি পিয়ার, হেলিপ্যাড, জিম, টেনিস কোর্ট, একটি প্লে-হাউস রয়েছে। তিনটি সৈকত, চাষের জমি ও সবুজ মাঠও রয়েছে।

জানা যায়, ভিক্টোরিয়ান যুগে এই দ্বীপে একটি তামার খনি ছিল। ১৩৭ জন মানুষ সেখানে বাস করতেন। পরবর্তীতে তা জনশূন্য হয়ে যায়। এক জার্মান ধনকুবের আটের দশকে দ্বীপটি কিনেছিলেন। কিন্তু ২০০৭ সালে দ্বীপটি পুনরায় হস্তান্তর হয়ে যায় আইরিশদের কাছে। ২০১৮ সালে এই দ্বীপ বিক্রির জন্য ওয়েবসাইটে তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬