মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক ব্যাবস্থাপনায় লেক ভিউ এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বেলুন ফেস্টুন উড়িয়ে লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রতিনিধি ডি আই অন এস এম জাহিদ বিন আলম, লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর
তাজুল ইসলাম রিপন,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান,খন্দকার আরিফ হাসান প্রিন্স, আ.ম আখতারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী, মোঃ আলতাপ হোসেন, বিসিবি কোর্স মোফাসিনুল হক তপু প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয়
যুব গণমুখী সংঘ বনাম মুন্সিপাড়া যুব সংঘ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া মোদি দর্শকরা ক্রিকেট খেলাটি উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য ইদ্রিস বাবু।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ