শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তি বাড়িয়ে ভারতমুখী ঘূর্ণিঝড় ‘নিভার’

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার (২৫ নভেম্বর) ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। এবারের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ২৩ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৪ এবং ২৫ নভেম্বর থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলঙ্গানায় বৃষ্টি হবে ২৫ এবং ২৬ নভেম্বর।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না; ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে দু-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের