বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএসের এক বিবৃতিতে বলা হয়, ‘এতে ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ভূমিকম্পের সময় পশ্চিম ভিসায়াসের ইলয়লো নগরীর বাসিন্দারা আতংকে ঘরবাড়ির বাইরে চলে আসে। এতে অনেকের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

দেশটির পুলিশ বিভাগের কর্মকর্তা কর্নেল এরিক ডাম্পেল এএফপি’কে বলেন, ‘এটি ছিল একটি শক্তিশালী ভূমিকম্প। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে।’

খবরে বলা হয়, ‘সেখানের প্রায় সকলে তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত তার বাইরে অবস্থান করছেন।’

এদিকে পূর্ব ভিসায়াসের বাসিন্দারা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী হলেও এটি ছিল খুবই ক্ষণস্থায়ী।’

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান