সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতাধিক দ্বীপ ভাড়া দেওয়ার ঘোষণা চীনের!

এবার শতাধিক দ্বীপ ভাড়া দেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। নানা কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় লিয়াওনিঙ প্রদেশের এই দ্বীপগুলোতে এখন পর্যন্ত গড়ে ওঠেনি জনবসতি। চীন মনে করছে—প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারলে তা পর্যটন শিল্পের জন্যও সহায়ক হবে। এসব চিন্তা থেকেই দ্বীপগুলোকে ফেলে না রেখে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খবর সিএনএন এর।

জানা গেছে, দ্বীপ ভাড়া দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহেরও পরিকল্পনা করছে চীন সরকার। লিয়াওনিঙ প্রদেশের অর্থ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে বেশ জোরালোভাবে প্রচারণাও চালানো হচ্ছে। ইতিমধ্যে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের এই প্রদেশটিতে ৬৩৩টি দ্বীপ রয়েছে। যার মধ্যে মাত্র ৪৪টি দ্বীপে জনবসতি গড়ে উঠেছে। ফাঁকা পড়ে থাকা ৫৮৯টি দ্বীপ ভাড়া দিয়ে পর্যটন খাতকে চাঙ্গা করার পরিকল্পনা করছে চীন। প্রতিবেশী উত্তর কোরিয়ার থেকে চীনকে পৃথক করা পিত সাগরের তীরের এই দ্বীপগুলোর অপার সম্ভবনা রয়েছে। দ্বীপের ভাড়া নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৫৩৫ ডলার (সাড়ে ৪৫ হাজার টাকা) থেকে শুরু করে ৩০ কোটি পর্যন্ত। মূলত অবকাঠামোগত সুযোগসুবিধার ওপর ভিত্তি করে দ্বীপের ভাড়ার এই বিশাল তারতম্য।

উল্লেখ্য, দ্বীপ ভাড়া দিতে সরকারের এমন অভিনব ঘোষণায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টিকে নিয়ে হাস্যরস করছেন, কেউ কেউ পরিকল্পনা করছেন বন্ধুবান্ধব মিলেই একটি দ্বীপ কিনে ফেলবেন। যদিও বিষয়টি নিয়ে নিছক মজা না করার জন্য সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার