শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় দুই মহিলা মাদক কারবারিসহ আটক-৩

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাহাফুজা খাতুন(৫০)সাবিনা আমিন মৌ(৩৭) নামে দু মাদক ব্যবসায়ী ও শাহ আলী মোল্যা নামে একজন গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী,সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী ও শাহ আলী শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শনিবার রাত ৯ টার দিকে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাউতাড়া টু গয়ড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাহাফুজাকে আটক করে।

পরে,রোববার সকাল ১১ টার দিকে শার্শা টু জামতলা রোডস্থ বেনেখড়ি গ্রামে পাকা রাস্তার উপর থেকে সাবিনা আমিন মৌকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এদিকে একই দিন সকালে এএসআই মোজাফফর ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা ভুক্ত আসামী শাহ আলীকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন