শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিপক্ষ ভেবে কিশোরকে বাঁশের আঘাতে জখম

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রতিপক্ষ পরিবারের সদস্য ভেবে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। দুই পরিবারের মধ্যে জমি জমার বিরোধ চলমান থাকায় প্রতিপক্ষ পরিবারের সদস্য মনে করে এই ঘটনা ঘটানো হয়। আহত কিশোরকে শুক্রবার রাতে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রনি(১৪) বিবদমান দুই পরিবারের কোনো পরিবারেরই সদস্য নয়।

শুক্রবার পড়ন্ত বিকেলে উপজেলার শাকদাহ গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এমন অবস্থা প্রত্যক্ষ করছিলো কিশোর রনি। তাকে প্রতিপক্ষ পরিবারের সদস্য ভেবে জনৈক নুরুজ্জামানের ছেলে শাহিন ও শাহিনের চাচা বাবু ওই কিশোরকে কান বরাবর বাঁশ দিয়া আঘাত করলে বাম কানে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয় কিশোর রনি।

আঘাতে কান কেটে যায় ও মাথায় জখম হয়। তাকে চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার জানান, কানে তিনটি সেলাই দিতে হয়েছে। মাথায় ক্ষত হওয়ায় ব্যান্ডেজ দিতে হয়েছে। অথচ জমিজমার বিরোধ ছিলো শাকদাহ গ্রামের আতিয়ারের সাথে একই গ্রামের বাবুর। এই ছেলেটি প্রত্যক্ষদর্শী ছাড়া আর কিছুই নয়। অনাকাঙ্ক্ষিত এ আকস্মিক ঘটনার বিচার দাবি করেন আহত কিশোরের বাবা উপজেলার পানিকাউড়িয়া গ্রামের রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়