বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার অদম্য কৃতি শিক্ষার্থী তামান্না নূরা ও শাহিদা খাতুনকে সংবর্ধনা

যশোরের শার্শায় অদম্য কৃতি শিক্ষার্থী তামান্না আক্তার নূরা ও শাহিদা খাতুনের সংবর্ধনা ও মডেল এতিম খানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে ও মরহুম হাজী মনোহর আলী মাষ্টারের পাখি বাড়ি সিলেটের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

সংবর্ধনা অনুষ্ঠানে তামান্না নূরা ও শাহিদা খাতুনকে ক্রেষ্ট ও এতিম খানার শিশুদের মাঝে বিভন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন,অদম্য মেধাবী দুই কৃতি শিক্ষার্থীকে উদ্ভাবক মিজানের সার্বিক সহযোগিতায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি মডেল এতিম খানার শুভ উদ্বোধন করা হলো। উক্ত এতিমখানা ও দুই মেধাবী বিশেষ শিক্ষার্থীর জন্য শুভ কামনা রইলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ফজলে করিম মো: নাজমুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক এম এ রহিম, মোঃ শাহারুল ইসলাম রাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা