শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার ১০টি ইউপি নির্বাচনে নৌকা ৫টি, স্বতন্ত্র ৫টিতে বিজয়ী

যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১০টি ইউনিয়নের মধ্যে নৌকা ৫টি ও স্বতন্ত্র ৫টিতে বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

রবিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০টি ইউনিয়ানের কোন কেন্দ্রেই কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা যায় পুরুষ ও মহিলা ভোটারদের।

১০টি ইউনিয়নের ১২৮টি ভোট কেন্দ্রে ২২৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১০টি ইউনিয়ানে চেয়ারম্যান পদে ৪৩ জন, মেম্বার পদে ৪০৭ জন এবং মহিলা মেম্বার পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ১০টি ইউনিয়নে ২ লক্ষ ৭৮ হাজার ৬৪৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৩ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৬ জন।

যারা বিজয়ী হয়েছেন:

১নং ডিহি আসাদুজ্জামান মুকুল (নৌকা), ২নং লক্ষণপুর আনোয়ারা বেগম (নৌকা), ৩নং বাহাদুরপুরে মফিজুর রহমান (স্বতন্ত্র), ৫নং পুটখালী আব্দুল গফ্ফার সরদার (নৌকা), ৬নং গোগা তবিবুর রহমান তবি (স্বতন্ত্র), ৭নং কায়বা আলতাফ হোসেন (স্বতন্ত্র), ৮নং বাগআঁচড়া আব্দুল খালেক (স্বতন্ত্র), ৯নং উলাশী রফিকুল ইসলাম (নৌকা), ১০নং শার্শা কবির উদ্দিন আহম্মদ তোতা (নৌকা) ও ১১নং নিজামপুর সেলিম রেজা বিপুল হোসেন (স্বতন্ত্র)।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম