রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় খাদ্যাবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৩০ কেজি চাউল ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে ফেইসবুকে পোষ্ট করে অপপ্রচার চালিয়েছে বলে দাবী করেছেন ডিলার হযরত আলী। দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়ে আসছে একটি কুচক্রী মহল বলে তিনি জানান।

জানা যায়, খাদ্য বান্ধব কর্মসুচির আওয়াতায় ডিলার হযরত হরিশ্চন্দ্রপুর, ভুলোট ও পাঁচ ভুলোট গ্রামের সাড়ে ৫শ” কার্ডের চাউল বিতরন করেন। গত দুইদিন ধরে তিনি এ চাউল বিতরন করে আসছিলেন।এসময় কার্ড প্রতি ৭ থেকে ৯শ’ গ্রাম পর্যন্ত চাউল কম দেয়ার অভিযোগ করে উপকার ভোগিরা ডিলার হযরতের বিরুদ্ধে। এমন একটি খবর ফেইসবুকে পোষ্ট করা হয়। যেটি সম্পূর্ণ মিথ্য ভিত্তিহীন বলে দাবী ডিলার হযরতের।

প্রকৃতপক্ষে ৩০ কেজির চাউলের বস্তায় ২৯ কেজি ৮ শ গ্রাম করে চাউল দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফুট গোডাউন থেকে যখন বস্তা আসে তখন প্রতি বস্তা ছিদ্র থাকে। ছিদ্র বস্তা থেকে চাউল ২/ ৩ শ গ্রাম পড়ে কম হয়ে যায়। পরিবর্তিতে দেওয়া শেষ হলে চাউল কম হয়ে যায়।এই প্রথম এবার ৫০ কেজির বস্তা চাউল উপকার ভোগিদের দেওয়ার জন্য সরকার বরাদ্দ দেন।কিন্তু চিত্র একই পাওয়া যায়।গোডাউন থেকে চাউল কম পাওয়া সেই ছিদ্র বস্তা। যার কারনে এবার ২ শ গ্রাম করে কম দেওয়া হয়। যাতে চাউল কম না পড়ে।যখন চাউল দেওয়া হয় তখন কোন উপকার ভোগীর অভিযোগ ছিলো না।কিন্তু পরবর্তিতে এটাকে পুজি করে একটি কুচক্রি মহল ফেইসবুকে পোষ্ট করেছে চাউল ওজনে ৭/৯ শ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। যেটি মিথ্যা ও ভিত্তিহীন।

কার্ডের চাউল উত্তোলন করতে আসা শিরিনা খাতুন জানান, প্রতি মাসে আমি সঠিক ওজনে ও সঠিক ভাবে চাউল উত্তোলন করে আসছি।কোন সমস্যা হয়নি। এবার মাসেও তিনি ২৯ কেজি ৮ শ গ্রাম চাউল উত্তোলন করেছেন বলে জানান।

এ ব্যাপারে গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, আমার ইউনিয়নে তিনটা ডিলার আছে। খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় গরীবের এ চাউল যেন কম না দেওয়া হয় এমন কঠোর নির্দশনা দেওয়া আছে।কয়েক জনের মুখে জানতে পারলাম প্রতি বস্তায় ৫ থেক ৭ শ গ্রাম চাউল কম দেওয়া হচ্ছে।তদন্ত করে জানতে পারলাম প্রতি জন ২৯ কেজি ৮ শ গ্রাম পেয়েছে। তবে বস্তায় ছিদ্র থাকায় চাউল কম থাকতে পারে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা