রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ননএমপি শিক্ষকদের দুর্দশা, শিক্ষক এখন রাস্তার ধারে চায়ের দোকানদার!

ননএমপিও শিক্ষক, এখনো বেতন হয়নি। সংসার চলে না, বেঁচে থাকার তাগিদে বেঁছে নিয়েছেন অন্য পেশা, তিনি এখন চায়ের দোকানদার। যে আঙিনায় কোমলমতি ছেলে মেয়েদের জন্য শিক্ষা দেওয়া হয়, এখন সেই আঙিনায় চলছে একজন শিক্ষকের চায়ের দোকান। এটা হল ভাগ্যের নির্মম পরিহাস।

২০১০ সালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজীরহাট ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েও আজও কোন বেতন পাননি ভোলা নাথ মন্ডল।

ভোলানাথ মন্ডলের মতো ননএমপিও শিক্ষকদের মানবেতর জীবন ও হৃদয়ভাঙ্গা কান্না কবে শুনতে পাবে সরকার সেটা কেউ জানে না। উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ডিগ্রি স্তরের শিক্ষকদেরও একই অবস্থা। অসহায়ত্বের নির্মম পরিহাসে তারা আজ অনেকেই মুখ লুকিয়ে চলেন।

একজন সাধারণ ঘরের চা বিক্রেতা তার অদম্য ইচ্ছাশক্তি ও তার নিজের মেধার জোরে আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন।

কলারোয়া সরকারী কলেজ ক্যাম্পাসে মেইনরোডের ধারে প্রভাষক ভোলানাথ মন্ডলের চায়ের ও আখের দোকান। তিনি আজ একজন চা বিক্রেতা। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না তার। কী সেই ঘটনা? ঘটনাস্থল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। চাকুরী জীবনে বেতন না পেয়ে হতাশ হয়ে শেষে সংসারের বোঝা কাঁধে নিয়ে ফুটপাতে দোকান খুলে বসলেন প্রভাষক ভোলানাথ মন্ডল। ছোটবেলা থেকে মেধাবী ভোলানাথ ২০০৩ সালে খুলনা বি.এল কলেজ থেকে মাস্টার্স পাশ করেন। ভোলানাথ মন্ডল শ্যামনগর উপজেলার কৈইখালীর প্রভাশ চন্দ্র মন্ডল ছেলে। তিনি অভাব অনাটনের সংসারে ধার দেনা করে শিক্ষিত হয়েছেন। তাদের পরিবারের ইচ্ছা ছিল বড় চাকুরী পেয়ে ধার দেনাগুলো পরিশোধ করে সংসারে হাসি ফুটাবে। এই স্বপ্নে ভোলানাথকে লেখাপড়া শিখেয়েছিলেন। দীর্ঘ ১১ বছর যাবৎ বেতন না পাওয়ার কারণে সেই মানুষটিকে বাধ্য করেছে চায়ের দোকান দিতে। বাবা অসুস্থ থাকায় ৬ সদস্যের পরিবারের দেখভালের দায়িত্ব তার একারই। সেই দায়িত্ব বোধ থেকে এবং আলোকিত সমাজ গড়তে তিনি বেছে নেন শিক্ষকতার মহান পেশা। তিনি একজন সংস্কৃতমনা লোক হিসেবে কলারোয়ায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি টিউশনি করে সংসার চালালেও করোনায় সবকিছু বন্ধ থাকায় তার সেই আয়ের পথটিও বন্ধ হয়ে যায়। কোন উপায়ন্তর না দেখে তিনি নিজের সংসার চালানোর জন্য বেছে নিয়েছেন কলারোয়া বাজারের ফুটপাতে ভ্রাম্যমান চা, পান ও আখের দোকানদার হিসেবে।

এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, শিক্ষা মন্ত্রনালয় যদি ভোলা নাথের মত মেধাবীদের মেধার বিচার করে একটু সদয় হয়, তবে আগামী দিনে এই ভোলানাথদের মতো শিক্ষকরাই হবেন দেশের সম্পদ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত