শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ানে দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে হত্যার ঘটনাটি ঘটে।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান (৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন (২৫) সহ তার ছোট ভাই রুহিন (২০), তাদের পিতা আব্দুল কুদ্দুস (৫৫), চাচা সুসান (৪৫) এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। পরবর্তিতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

মৃত আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য যে, আবু মুসার কন্যার সাথে একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী