বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে, সাতক্ষীরায় পরীক্ষার্থী ২০,৯৭২ জন

বিশেষ প্রতিনিধি: সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের তিন পার্বত্য জেলা ছাড়া সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে।

সাতক্ষীরায় পরীক্ষার জন্য ২০,৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। প্রধান কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ: দ্য পোল-স্টার পৌর হাই স্কুল: ৫৫০ জন। পি.এন. বিয়াম ল্যাবরেটরি স্কুল: ৩০০ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ: ৭৫০ জন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়: ৪৮০ জন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়: ১,১০০ জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ (কলা ও বিজ্ঞান ভবন): ১,৬০০ জন। আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়: ৫০০ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা: ৬৪০ জন।
সাতক্ষীরা সরকারি কলেজ: ২,৯৫৪ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়: ৯০০ জন। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ: ৩৩৮ জন। সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুল: ৪৫০ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: ৭৯০ জন। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ: ৭৫০ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: ৭৫০ জন। নবজীবন ইনস্টিটিউট: ৩৭৫ জন। নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট: ৬০০ জন। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়: ৬৫০ জন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা সিটি কলেজ: ১,৫০৯ জন। লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট: ৬৫০ জন। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়: ৮০০ জন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সীমান্ত আদর্শ কলেজ: ৬২৬ জন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষাকক্ষে বই, নোট, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। উত্তরপত্রে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং ওএমআর ফরমে রোল নম্বর ও সেট কোড সঠিকভাবে পূরণ বাধ্যতামূলক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে সারাদেশে ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে ৭,৪৫,৯২৯ জন আবেদন করেছেন।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রণালয় জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে পুনর্র্নিধারিত করা হয়েছে। পরে প্রশাসনিক সুবিধা ও পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে সময় সকাল থেকে বিকেল স্থানান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন