শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক হত্যার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রের অতর্কিত হামলায় সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকাকে হত্যাকারীর ফাঁসি ও শিক্ষকদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলেজ সমমান শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহŸায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

সভায় বক্তব্য রাখেন, তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, শরণখোলা সরকারী কলেজের অধ্যাপক আকন আলমগীর, মাতৃভাষা কলেজের প্রভাষক সঞ্জয় কুমার, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বাবুল, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান।

সভায় বক্তারা গত ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ও তার মদদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহŸান জানান।

সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খাঁন।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান