বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করতে হবে

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করে আগামী প্রজন্ম বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে এজন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করতে হবে’- বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, এমপি (খুলনা-৬)।

৩১ জানুয়ারি ঢাকার ন্যাম ভবনে তার নিজ কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মো. আক্তারুজ্জামান বাবু, এমপি এ কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি ও অদূত রহমান ইমন। প্রতিনিধি দল এমপি মহোদয়কে তামাক নিয়ন্ত্রণে ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় মো. আক্তারুজ্জামান বাবু, এমপি প্রতিনিধি দলকে বলেন, একজন সংসদ সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্বই করেন না, তিনি জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন। সেজন্য আমার যেহেতু সুযোগ রয়েছে, তাই আমিও জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে কথা বলবো। কারণ আমরা সকলেই জানি যে কোন মাদকের শুরুটাই হয় ধূমপান থেকে। তাই ধূমপানকে নিয়ন্ত্রণ করা গেলে মাদককের ব্যবহারকেও কমিয়ে আনা যাবে। বর্তমান সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে। উপরন্তু মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকেই এগিয়ে আসতে হবে ও কাজ করতে হবে।

প্রতিনিধি দল এ সম্পর্কীত প্রয়োজনীয় আইন সংশোধন ও তামাক কর বাড়িয়ে তামাক পণ্যের মূল্য বৃদ্ধির প্রস্তাবের পক্ষে মো. আক্তারুজ্জামান বাবু, এমপির সমর্থন চান। মো. আক্তারুজ্জামান বাবু, এমপি প্রতিনিধি দলকে তাদের কার্যক্রমের জন্য সাধুবাদ জানান ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার