শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন


যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারের শিশু আরাফাত হোসেন (৯)-এর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তার অসহায় পিতা-মাতা।
জানা গেছে, আরাফাত স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে সে হার্টের জটিল রোগ ও টিউমারে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু দিনমজুর পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের সঞ্চিত অর্থ ও সহায়-সম্বল ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা।
এমন সংকটময় পরিস্থিতিতে আরাফাতের জীবন রক্ষায় সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার বাবা-মা। তাদের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও দোয়ায় শিশুটি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
সহায়তা পাঠাতে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে:
নগদ/বিকাশ (পার্সোনাল): ০১৭০৫-২২৪৮৮৮
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন


