শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু নারীদের জন্য দ্বীপ

যদি কোনও নারী পুরুষদের কাছ থেকে দূরে থাকতে চান, তা কি কোনও ভাবে আদৌ সম্ভব? আছে কি এমন কোনও জায়গা যা সম্পূর্ণ পুরুষ বর্জিত? যেখানে শুধুই নারীরাই ঘুরতে পারবেন।

হ্যাঁ বাস্তবেই আছে এমন এক দ্বীপ, যেখানে পুরুষদের পা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দ্বীপে ঘোরার অনুমতি পান শুধুমাত্র নারীরাই। ফিনল্যান্ডের উপকূলবর্তী বাল্টিক সাগরের আর্চিপেলাগো দ্বীপে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ‘সুপার সি’ নামক রিসোর্টটি উদ্বোধন করা হয়, যা শুধু নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। রিসোর্টটি তৈরি করেছেন ক্রিস্টিনা রোথ।

নারীদের জন্য এমন ব্যতিক্রম রিসোর্ট তৈরির করার ভাবনা তার মাথায় আসে কোনও এক ছুটিতে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণের সময়। তখন তিনি লক্ষ্য করেন, সুন্দর পুরুষ দেখলে নারীরা লিপস্টিক বের করে। তখন তার মাথায় আসে নারীদের নিজের দিকে ফোকাস করার বিষয়টি।

‘সুপার সি দ্বীপটি’ মূলত কারও হরমোনের মাত্রা যেন বৃদ্ধি না পায়, সে দিকটাকে দৃষ্টিপাত করে কাঠামো নির্মাণ করা হয়েছে।

৮.৪ হেক্টরের দ্বীপটিতে চারটি বিলাসবহুল কেবিন রয়েছে, যেখানে মাত্র ১০ জন নারী থাকার সুযোগ পান। এখানে নারীরা তাদের আবেগ-অনুভূতি, স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ্ছা ইত্যাদি একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে পারেন। এছাড়াও স্পা, শরীরচর্চা, মেডিটেশন, স্বাস্থ্যকর খাবার রান্না ইত্যাদিরও সুযোগ রয়েছে সেখানে।

‘সুপার সি দ্বীপ’ রিসোর্টটিতে যেহেতু একই সময়ে অল্পসংখ্যক নারী যাওয়ার অনুমতি পান, তাই আগে থেকেই তাদের ওয়েবসাইটে আবেদন করতে হয়। আবেদন করার সময় নাম, ফোন নম্বর, দ্বীপটিতে যাওয়ার আগ্রহের কারণ ইত্যাদি উল্লেখ করতে হয়।

ক্রিস্টিনা যদিও শুধু নারীদের জন্য দ্বীপটি তৈরি করেছেন, তথাপিও তিনি কিন্তু পুরুষবিদ্বেষী নন। তিনি পুরুষদের ভালোবাসেন। এজন্য ভবিষ্যতে শুধু ভদ্র পুরুষদের জন্যও আলাদাভাবে একটি দ্বীপ রিসোর্ট তৈরির পরিকল্পনাও রয়েছে তার। যেহেতু দ্বীপের মধ্যে একটিই রিসোর্ট রয়েছে। আর তাতে থাকার অনুমতি পান কেবল নারী। সেই কারণে আপাতত পুরুষ বর্জিত এই দ্বীপ।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা