বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল

শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার উচ্চ আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সকলেই বেকসুর খালাস পাওয়ায় কলারোয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে কলারোয়া পৌরসভা চত্বরে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উল্লেখ্য, এ মামলায় কারাগারে বিনা চিকিৎসায় ৪ বিএনপি নেতা-কর্মী মৃত্যুবরণ করেন।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন , বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আখলাকুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, জহুরুল, আমিনুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর রহমান, ইয়াছিন আলি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত