শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হেলাল উদ্দিন এমপির মাতার মৃত্যুবার্ষিকীতে এমপি রবির পক্ষ থেকে দোয়া মাহফিল

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহিদ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী, দক্ষিন বঙ্গের উন্নয়নের রুপকার বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন-এঁর মাতা রত্নগর্ভা মরহুমা শেখ রাজিয়া নাসের এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ আছর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না
আরা।

জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম
যাদু, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ২নং ওয়ার্ড আয়োমী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ।

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন-এর মাতা রত্নগর্ভা মরহুমা শেখ রাজিয়া নাসের এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার এতিমখানার শিশু
ও কোরআনের হাফেজরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা