শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটায় শ্রমিক লীগগের সম্মেলন প্রস্তুতি কমিটি

জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত-১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টু’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি স.ম কামরুল হায়দার নান্টুকে আহবায়ক ও মো. জাকির হোসেন (গালিভার) যুগ্ম আহবায়ক, মো. মাজেদ আলী মোল্যা, নির্মল মন্ডল, মো. সিরাজুল ইসলাম মিস্ত্রী, মো. আব্দুর রশিদ গাজী এবং মোহাম্মদ আলী মোল্যাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে গত ১০ ফেব্রুয়ারি বিকালে কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালালকে আহবায়ক ও শেখ রবিউল ইসলাম খোকন যুগ্ম আহবায়ক, মো. সাদেকুর রহমান সাদু, মো. কবিরুল ইসলাম, ইফতেখারুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান মুকুল এবং মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

১০ ফেব্রুয়ারি বিকালে দেবহাটা উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবু তাহেরকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক মো. আরমান হোসেন, মো. মিজানুর রহমান, মো. আয়ুব হোসেন, মো. ওহাব আলী, মো. আজিজুল হক, মো. তরিকুল ইসলাম এবং মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, মো. জোহর আলী, মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা প্রমুখ।

সভায় উপস্থিত সকল ইউনিট প্রধানগণ জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বাধীন জেলা শ্রমিক লীগের কমিটির প্রতি পূর্ণ আস্থা রেখে আগামীতে জেলা সম্মেলনের মাধ্যমে জেলা শ্রমিক লীগকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত