বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ইউনিয়ন কমিটি থেকে বহিষ্কার হয়েও স্থান পেলেন উপজেলা আ.লীগের কমিটিতে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আ.লীগের সহ সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার হয়েই উপজেলা কমিটিতে পদ পেলেন শেখ আল মামুন। এনিয়ে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই।

শেখ আল মামুন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের শ্যালক। ভারপ্রাপ্ত সভাপতির ছেলে এস.এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। আল মামুন রমজাননগর ইউনিয়ন আ.লীগের বহিষ্কৃত সহ সভাপতি। নৌকার বিপক্ষে বিদ্রোহী হয়ে তিনি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন ওই ইউনিয়নে।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর রমজাননগর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করেন শেখ আল মামুন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৪ ডিসেম্বর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে শেখ আল মামুনকে বহিষ্কার করা হয়। একই পত্রে আরও সাতজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশটি প্রত্যাহার করা হয়নি ফলে সেটি এখনও বহাল রয়েছে।

এদিকে, গত ১৫ জানুয়ারি জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা আ.লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটিতে বহিষ্কৃত শেখ আল মামুনকে ২৭ নং সদস্য করা হয়েছে। এটিকে গঠনতন্ত্র পরিপহ্নি বলছেন অনেক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক আ.লীগের এক নেতা জানান, নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করায় দল থেকে বহিস্কার হয় আল মামুনকে। বহিষ্কার আদেশটি এখনো প্রত্যাহারও করা হয়নি। এরই মধ্যে উপজেলা কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এটা সংগঠণের গঠনতন্ত্র পরিপহ্নি। একই পত্রে বহিষ্কৃত বাকি সাতজনকে সদস্য করা হয়নি। মূলত জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তার মামা হওয়ায় এই আত্নীয়করণ, স্বজনপ্রীতি ও গঠণতন্ত্র পরিপহ্নিভাবে তাকে কমিটিতে নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক জানান, আমরা অনেকেই সাময়িক বহিষ্কার আদেশ দিয়েছিলাম। সেটি এখনো প্রত্যাহার করা হয়নি। আবার কেন্দ্র থেকেও আমাদের কাছে কোন নির্দেশনা আসেনি। উপজেলা কমিটিতে সদস্য করা হয়েছে শেখ আল মামুনকে। কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত কোন নির্দেশনা না আসবে ততক্ষণ সে কমিটিতে থাকবে।

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, বিষয়টি কেন্দ্রে লিখিতভাবে জানানো হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা আসলে আল মামুনকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। সেই শর্তেই তাকে কমিটিতে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া