রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জমি দখল ও নাম পত্তন চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের উদ্দেশ্যে কৌশলে নাম পত্তন চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন আয়োজন করেন উপজেলার নকিপুর মঠবাড়ী গ্রামের মৃত সোনাউল্লাহ গাজীর ছেলে পুত্র জিএম আমীর আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শ্যামনগর উপজেলার মঠবাড়ী গৌরিপুর মৌজায় জেএল-৪১ ও এসএ ৫ নং খতিয়ানে ৩৮ দাগে এবং বর্তমান জরিপের হাল ১০৬ দাগে ২৯ শতক জমি ভিন্ন ভিন্ন রেকর্ডীয় মালিকের নিকট হতে খরিদ করিয়া ভোগ দখল করে আসছি। কিন্তু বর্তমানে উক্ত সম্পত্তিতে ভ্রমাত্মকভাবে বিএস ৪০নং খতিয়ানে আব্দুর হামিদ গাজীর নামে রেকর্ড হয়। এর পর আব্দুল হামিদ তার ভাই মঠবাড়ি গ্রামের গোলাম রহমান গাজীর পুত্র মহসীন গাজীর কাছে নামমাত্র মূল্যে বিক্রয় করেন। অথচ ভ্রমাত্মক উক্ত রেকর্ডের বিরুদ্ধে সাতক্ষীরা সহকারী জজ আদালতে দেওয়ানী ১২৬/১৯ নং কেস রুজু করে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। উক্ত মোকর্দ্দমা চলমান থাকা স্বত্বেও মহসিন গাজী কৌশলে ইতিপূর্বে নামপত্তনের জন্য অত্র সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর, সাতক্ষীরা আদালতে নামজারী ০৮ অক্টোবর ২০২০ইং তারিখে ২১০০৬৩২নং আবেদন করলে তার বিরুদ্ধে পিটিশন নং ২০৩০, তারিখ: ০৬ ডিসেম্বর ২০২০ইং তারিখে আবেদন করলে ২১ ডিসেম্বর ২০২০ইং তারিখে শুনানীর দিন ধার্য করা হয় এবং শুনানী শেষে দেওয়ানী মোকদ্দমা থাকায় তা খারিজ করে দেন। এরপর পুনরায় মোঃ মহসিন গাজী মোকদ্দমা ও তার পূর্বের নামপত্তন খারিজের আদেশ গোপন রাখে এবং আবার নিজ নামে নাম পত্তন করার জন্য সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর, সাতক্ষীরা মিস ১২০৯/২১-২২নং কেস করে চাপপ্রয়োগ করে যাচ্ছেন। উক্ত নাম জারি কেসের বিরুদ্ধে আমি সহকারী কমিশনা ভ‚মি বরাবর পি-১৭৪৬/ ২১ নং মামলা দায়ের করি। এরপরও উক্ত মহসীন বাহিনীর সদস্যরা গোপনে উক্ত নামপত্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এমনকি মহসীন বাহিনী আমার বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবেন বলে আমি আশংকা প্রকাশ করছি। তার বাহিনীর সদস্যদের দিয়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের খুন জখম করবে বলে হুমকি প্রদর্শন করছেন এবং বিরোধীয় সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উক্ত সম্পত্তি নিয়ে এলাকায় যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
সংবাদ সম্মেলন থেকে একজন অসহায় বৃদ্ধা মানুষ হিসেবে এ সময় তিনি উক্ত মহসীন বাহিনীর কবল থেকে তার সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত