শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে ২টি ইউনিয়নে গাছের চারা বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর: সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর পাশাপাশি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় গাবুরা ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ড এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬, ৯ নং ওয়ার্ডের ১৬৮ টি পরিবারের মাঝে দুই দিন ব্যাপী নারকেল ও কদবেলের চারা বিতরণ করা হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ বিতরণ নিশ্চিত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হোসেন মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার, ইসহাক বারই এবং চন্দন দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গাছ-ই আমাদের প্রিয় বন্ধু। যত বেশি গাছ লাগাবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। ফলের চারা বিতণ করার জন্য তিনি সিসিডিবিকে ধন্যবাদ জানান।

দুই ইউনিয়নের স্থানীয় দরিদ্র এবং হতদরিদ্র বাসিন্দারা খুবই উৎফুল্ল মনে গাছের চারা গ্রহণ করেন এবং তারা এই গাছ লাগাবেন এবং যত্ন নেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল