বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সিসিডিবি এর প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নারীদের বিকল্প জীবিকা উন্নয়নের দক্ষতা বৃদ্ধি (কোয়েল পাখি পালন) বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের শ্যামনগর উপজেলা অফিসের আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
সভাপতি প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রশিক্ষণটির উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করেন।
প্রধান অতিথি বিকল্প জীবিকায়ন সম্পর্কে একটি ধারণা দেন এবং এই রকম প্রশিক্ষণ যে নারীদের ঘরে বসে স্বাবলম্বী করার মত ভালো একটি প্রশিক্ষণ তা তিনি উল্লেখ করেন। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে এই প্রশিক্ষণ স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করবে।
অংশগ্রহণকারী সুধা রানী বলেন, আমি এমন একটি প্রশিক্ষণ অনেকদিন থেকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। যার মাধ্যমে আমি ঘরে বসেই আর্থিক উপার্জন করতে পারব। কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবির এনগেজ- প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল