রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স.ম আলাউদ্দীনের জন্মদিন উপলক্ষে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে আলোচনা ও দোয়া

সাতক্ষীরার দৈনিক পত্রদুতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম. আলাউদ্দীনের ৭৬তম জন্মদিন উপলক্ষে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কদমতলা বাজারস্থ হাসান মার্কেটের ২য় তলায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক সেলিম হোসেনের সভাপতিত্বে ও ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদুত পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও বাস মালিক সমিতির সহ-সভাপতি জামাল উদ্দীন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার স্টাফ রিপোটার শেখ রেজাউল ইসলাম বাবলু।

এসময় উপস্থিত ছিলেন কদমতলা বিশিষ্ট ব্যবসায়ী শেখ রিয়াজুল ইসলাম, দৈনিক আস্তার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন, আগরদাড়ী ইউপি মহিলা মেম্বর আমেনা খাতুন, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সরোয়ার হোসেন, জাহাঙ্গীর সরদার, হেলাল উদ্দীন, জিললুর রহামান, শরিফুল ইসলাম, আসাদ, দৈনিক কালের চিত্রের ম্যানেজার হাবিব, ব্যবসায়ী ফজলু প্রমূখ।

বক্তরা বলেন, ১৯৯৬ সালে ঘাতকদের বুলেটের গুলিতে দৈনিক পত্রদুতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম. আলাউদ্দীন নিহত হয়। আলাউদ্দীনকে নির্মম ভাবে হত্যা করে ঘাতকরা। কিন্তু আজও আলাউদ্দীনের হত্যা মামলার বিচার কার্যকর হয়নি। অভিলম্বে আলাউদ্দীনের হত্যা মামলার বিচার দ্রুত কার্যকর করতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নির্যাতন খুন, গুম ও হুমকি দোষীদের অভিলম্বে শাস্তির নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন কদমতলা জামে মসজিদের পেশ ইমাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব