বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ নির্মাণ, সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে সাতক্ষীরায় তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি: সংবাদ নির্মাণ, সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে বাংলায় শিশু সাংবাদিকতায় বিশ্বের সবথেকে বড় প্লাটফর্ম হ্যালো’র সাতক্ষীরায় স্কুলপড়–য়া শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল দশটায় তিনদিনের এই কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সরোয়ার হোসেন। কর্মশালায় দশ জন কন্যা শিশু ও দশজন ছেলে শিশু অংশগ্রহণ করে।

তিনদিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বিডি নিউজের সিনিয়র সাব এডিটর মাজহার সরকার। আলোচনা করেন সাতক্ষীরার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেক।

সাতক্ষীরার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ট্রেনিংরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও হ্যালোর জেলা কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।

কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সরোয়ার হোসেন বলেন, সাংবাদিকতা হলো একটি মহৎ কাজ। আর সেই কাজটিকে শিশুমনে প্রতিষ্ঠিত করতে বিডিনিউজ ও ইউনিসেফের এই উদ্যোগ অনন্য অসাধারণ। নানাভাবে শেখার উপায় আছে তবে প্রশিক্ষণ কর্মশালা শেখার কাজটি দ্রুত ও সহজ করে। শিশুদের এই প্রশিক্ষণের কাজ শিশুদের অনেক দুর এগিয়ে নেবে।

তবে এটা বলা যায় হ্যালোর উদ্যোগ শিশুদের সাংবাদিকতা শেখার পাশাপাশি নতুন বিশ্ব ও নতুন সময়কে নতুন করে চেনার কাজটি সহজ করে দেয়। শিশুরা হ্যালোর আনন্দময় এ কাজের মধ্যদিয়ে নিজেদের শিশুদের মননশীলতায় আধুনিকতা ও প্রগতিময় জীবন প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

বিডি নিউজের সিনিয়র সাব এডিটর মাজহার সরকার বলেন, শিশুদের আনন্দময় সাংবাদিকতা ধরিয়ে দিতে এবং আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হতে হ্যালো দারুনভাবে পথ দেখায়।

যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই গতিকে ধারণ করতে হ্যালো শিশুদের সাথে সাংবাদিকতার মেলবন্ধন সৃষ্টি করছে বলে জানান সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

নবাগত কুড়িজন শিশু সাংবাদিকদের মধ্যে শিশু সাংবাদিক অগ্নিভ জানায়, তারা শিশু সাংবাদিকতার কর্মশালায় অংশ নিয়ে নতুন স্কুল ব্যাগ, টি শার্ট, সাংবাদিকতার বই, খাতা, কলমসহ বিভিন্ন সরঞ্জামাদি পেয়ে ভীষন আনন্দিত। নতুন শিশু সাংবাদিক নিধি জানায় কর্মশালার সময়গুলো তাদের কাছে আনন্দবাড়িতে পিকনিকের মতোই মনে হয়েছে। অনেক মজা করে লিখে পড়ে আলোচনা করে সাংবাদিকতা শেখার মতোই মনে হয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রবিবার। জেলার কয়েকটি স্কুলের প্রথম ধাপের ২০জন শিশু এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে।

শিশুদের অভিভাবকরাও এই কর্মশালায় শিশুদের যুক্ত করতে পেরে গর্বিত অনুভব করেন। অভিভাবক শামীমা পারভিন বলেন, এই কার্যক্রমে শিশুদের যুক্ত করতে পেরে তারা গর্বিত অভিভাবক হিসেবে আনন্দিত ও নির্ভরতায় থাকছেন বলে উল্লেখ করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়