সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সচিবালয়ের গেটে ১০ টাকায় ভাত বিক্রি করে অভিনব প্রতিবাদ

রাজধানীজুড়ে ফুটপাত দখল ও হকারদের দৌরাত্ম্যের বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী সোহানী শিফা। বাংলাদেশ সচিবালয়ের প্রধান ফটকের সামনে মাত্র ১০ টাকায় ভাত-ডাল বিক্রি করে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরের দিকে সচিবালয়ের ১ নাম্বর গেটের সামনে হাড়ি-পাতিল ও খাবারের ভ্যান নিয়ে হাজির হন সোহানী শিফা।

ব্যস্ততম এ প্রশাসনিক এলাকায় তিনি সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের কাছে মাত্র ১০ টাকায় ভাত-ডাল বিক্রি শুরু করেন। অতি গুরুত্বপূর্ণ এ ‘ভিআইপি’ এলাকায় এমন দৃশ্য দেখে মুহূর্তেই উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এলাকাটির নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা করে তারা শিফাকে দ্রুত দোকান গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে সোহানী শিফা সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয় এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা খাবারসহ ভ্যানগাড়িটি সেখান থেকে সরিয়ে দেন।

সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের এ অভিনব প্রতিবাদের পেছনের যুক্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে সোহানী শিফা জানান, মেট্রোরেল সাধারণ জনগণের টাকায় তৈরি হলেও বর্তমানে অধিকাংশ মেট্রো স্টেশনের নিচে হকার বসার কারণে সাধারণ মানুষের হাঁটার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই।

এ সচিবালয়ও জনগণের টাকায় করা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, মেট্রো স্টেশনের নিচে যদি অবৈধভাবে হকার বসতে পারে, তবে সচিবালয়ের সামনে কেন তিনি ভাত বিক্রি করতে পারবেন না? এখানে ‘ভিআইপি’ বলে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, স্কুলের সামনে যদি ভাতের হোটেল থাকতে পারে, তাহলে সচিবালয়ের সামনেও হোটেল থাকতে পারবে।

সোহানী শিফা আরও বলেন, মেট্রোরেলের যাত্রীদের দুর্ভোগ লাঘব এবং ফুটপাত দখলমুক্ত করাই তার মূল লক্ষ্য। যেদিন মেট্রো স্টেশনের নিচের সব অবৈধ হকার উচ্ছেদ করা হবে, ঠিক সেদিনই তিনি তার এ দোকান উঠিয়ে ঘরে ফিরে যাবেন, তার আগে নয়।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফুটপাত পথচারীবান্ধব করার দাবিতে তার এ সাহসী ও অভিনব প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সচেতন মহলে বেশ প্রশংসিত হচ্ছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগেও তিনি গুলিস্তানে হকার বসার প্রতিবাদে একক প্রতিবাদ করে আলোচনায় আসেন।

একই রকম সংবাদ সমূহ

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতনবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশ। প্রকল্প সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করা প্রয়োজন, যাতে তা সরকারপ্রধানকে জনগণ থেকে দূরেবিস্তারিত পড়ুন

  • মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
  • উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
  • যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল
  • জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
  • ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’
  • আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল
  • স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের
  • পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা
  • দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩