শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনায় দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক নিহত, শোক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। বুধবার (৩০ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বহেরা ভাটার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা এবং দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুনের মামা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার কলেজের কাজ শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বহেরা ভাটার মাঠ এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তাকে বহনকৃত মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও মটর সাইকেল চালক মাটিতে ছিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে ওই শিক্ষককে মৃত ঘোষনা করেন। এছাড়া মটর সাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

আরো জানা যায়, নিহত কলেজ শিক্ষক রবিউল ইসলাম অত্যান্ত নম্র, ভদ্র ও হাস্য উজ্জ্বল প্রকৃতির মানুষ। কর্মস্থল ও নিজ এলাকায় সর্বমানুষের সমাদর পেতেন তিনি। মটর সাইকেলে সড়ক দুর্ঘটনার ভয়ে নিজে কখনো ড্রাইভিং শেখেননি তিনি। প্রতিদিন নিজের মটর সাইকেলে ভাড়াটিয়া চালক নিয়ে কর্মস্থলে আসতেন তিনি। আর সেই মটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

এদিকে, ওই কলেজ শিক্ষকের মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, স্টাফদের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, বিদুৎসাহী সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান