শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে পদত্যাগ করলেন কয়েক নেতা

সদ্য ঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ওই কমিটির কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন ও মোতাহার হোসেন।

তারা জানান, ‘ত্যাগীদের মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১জন যুগ্ম আহ্বায়ক ও সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা যৌথভাবে পদত্যাগপত্র কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীনের নিকট হস্তান্তর করেছি। অতিশীঘ্র জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেয়া হবে।’

পদত্যাগপত্রে নাম ও স্বাক্ষর থাকা ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, মোশারফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, শহীদুল ইসলাম বাবু ও মামুন কবির এবং সদস্য জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহিন হোসেন।

সম্প্রতি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

এদিকে, পদত্যাগপত্রে স্বাক্ষর থাকা সদস্য শাহীন হোসেন জানান, ‘আমি ওই কমিটি থেকে পদত্যাগ করি নাই। আমার অনুমতি বিহীন তারা এটা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তবে পদত্যাগপত্রে নাম-স্বাক্ষর থাকা অপর কয়েক নেতার বক্তব্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি স্বীকার-অস্বীকার ও মধ্যপন্থা কথাবার্তা বলেছেন।

‘পদত্যাগপত্রে স্বাক্ষর থাকা অপর নেতাদের’ বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ