রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমুদ্র উপকূলে সোনার সন্ধান, দলে দলে হাজির গ্রামবাসী!

ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে বদলে গেল এক মৎস্যজীবীর ভাগ্য। প্রতিদিনকার মতোই সে সকালে টয়লেটে যাচ্ছিল, এমন সময় সমুদ্রের তীরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে সে। বালিতে হাত দিয়ে সেই জিনিস যখন তিনি বের করে আনেন দেখা যায় সেটি একটি স্বর্ণপদক।

যে জেলে এই সোনার সন্ধান পান তার নাম ইলম্যান ল্যারেস।

তার সোনা পাওয়ার খবর মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরেই দলে দলে মৎস্যজীবী এসে সোনা পাওয়ার জন্য সেখানে বালি খুঁড়তে শুরু করে দেন।
গুয়াকা গ্রামের বেশিরভাগ মৎসজীবীরা উপকূলের পাশের বালিতে মাছ ধরার এবং প্যাকিংয়ের সরঞ্জাম দিয়ে সোনার খোঁজ শুরু করে। লোকেদের বিশ্বাস ছিল তারা ফের এমন সোনা পেতে পারে।

গুয়াকা গ্রামের মোট জনসংখ্যা ২০০০ এর বেশি। সোনার সন্ধান মিলতেই বেশিরভাগ বাসিন্দারা পাগলের মতো সোনা খুঁজতে শুরু করে দেয়। এমনকি মাছ ধরার নৌকো দিয়ে তারা খোদাইয়ের কাজ শুরু করে। কিছু লোক তো সেখানেই ঘুমাতে শুরু করে যাতে অন্য কেউ সোনা না নিতে পারে।

বেশ কিছু গ্রামবাসী দাবি করেছেন, তারা বেশ কিছু মূল্যবান জিনিস পেয়েছেন যার মধ্যে সোনার আংটিও রয়েছে। কিছু লোক তাদের সোনার গয়না ১ লাখের বেশি টাকায় বিক্রিও করেছেন। অনেকের কাছে এই টাকাটা ছিল অপ্রত্যাশিত।

মৎস্যজীবীরা জানাচ্ছেন, ‘ঈশ্বরই আমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করছেন। ’

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের