শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বোচ্চ সংক্রমণের দিনে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত

ভারতে গত একদিনে রেকর্ড সর্বোচ্চ ৯০ হাজার ৮০২ জনের দেহে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মোট কোভিড-১৯ পজিটিভ মানুষের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে।

এর মধ্য দিয়ে মহামারি করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র; সেখানে আক্রান্ত ৬৪ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী গত প্রায় এক মাস ধরে গোটা বিশ্বের মধ্যে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ছিল সর্বোচ্চ। আমাদের প্রতিবেশী দেশটিতে ইতোমধ্যে কোভিড-১৯ পজিটিভ ৭১ হাজার ৬৪২ জন রোগী মারা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগী।

তবে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩২ লাখ ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও ভারতে প্রায় সব কিছু সচল হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর থেকে দেশটিতে শুরু হচ্ছে আনলক-৪।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু এবং উত্তর প্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন তার ৬২ শতাংশই এই পাঁচ রাজ্যে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছেন এর মধ্যে ৬০ শতাংশই পাঁচটি রাজ্যে। ভারতে যে ৩০ লাখ সুস্থ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে; ২১ শতাংশ। এরপর যথাক্রমে তামিলনাডুতে ১২.৬৩, অন্ধ্রপ্রদেশে ১১.৯৩, কর্ণাটকে ৮.৮২ এবং উত্তর প্রদেশে সুস্থ হয়েছে ৬.১৪ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা হিসাব অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ; যা করোনায় মৃত্যুর ক্ষেত্রে বৈশ্বিক হারের চেয়ে কম। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত আক্রান্তদের ০ দশমিক ৫ শতাংশকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। আইসিইউতে ২ শতাংশ এবং অক্সিজেন সাপোর্ট লেগেছে ৩.৫ শতাংশ রোগীর।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা