রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংগঠনিক রদবদল সোনিয়া গান্ধীর, পরামর্শ দিতে ছয় সদস্যের কমিটি গঠন

সংগঠনকে ঢেলে সাজালেন কংগ্রেসের অন্তবর্তকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বদল করা হয়েছে দলের নীতি নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে। তেমনি বদল ঘটানো হয়েছে ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’ (এআইসিসি)’এর কয়েকটি সাধারণ সম্পাদক পদেও। এর পাশাপাশি পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা বদল করা হয়েছে।

গত মাসেই নেতৃত্ব বদল চেয়ে সোনিয়াকে চিঠি লেখেন ২৩ জন বিক্ষুব্ধ নেতা। এরপরই সংগঠনে এই রদবদল সোনিয়ার। এই বিক্ষুব্ধদের অনেকে যেমন বাদ পড়েছেন তেমনি কেউ কেউ নতুন সংগঠনে বড় দায়িত্বও পেয়েছেন। শুক্রবার রাতে হঠাৎ করেই দলে আমূল পরিবর্তন আনে দলনেত্রী সোনিয়া।

দলের সংগঠনে সবচেয়ে বড় পরিবর্তন হল সাধারণ সম্পাদকের পদ থেকে সিনিয়র নেতা ও রাজ্যসভায় কংগ্রেসের নেতা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ গুলাম নবি আজাদ-কে সরিয়ে দেওয়া। হরিয়ানায় দলের পর্যবেক্ষকের দায়িত্ব থেকেও আজাদকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিবেক বনসালকে।
গুলাম নবি আজাদের মতোই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোতিলাল ভোরা, অম্বিকা সোনি ও মল্লিকার্জন খাড়গে, লুইজিনো ফালেরিও’এর মতো সিনিয়র নেতাদের।

পরিবর্তে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে মুকুল ওয়াসনিক, হরিশ রাওয়াত, ওমান চন্ডী, তারিক আনোয়ার, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালা, জিতেন্দ্র সিং, কে.সি.বেণুগোপাল এবং অজয় মাকেন-কে।

ওয়ার্কিং কমিটিতেও বদল আনা হয়েছে। সেখানে ২২ জন স্থান পেয়েছেন। সোনিয়া গান্ধী ছাড়াও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধী, এ.কে.অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, হরিশ রাওয়াত, কে.সি.বেণুগোপাল, মল্লিাকার্জুন খাড়গে, মুকুল ওয়াসনিক, ওমান চন্ডী, অজয় মাকেন, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদাম্বরম, জিতেন্দ্র সিং, তারিক আনোয়ার, রণদীপ সিং সুরজেওয়ালা, গৈখাঙ্গাম, রঘুবীর সিং মীনা এবং তরুণ গগৈ।

এদিন ছয় সদস্যের এক বিশেষ কমিটিও তৈরী করেন সোনিয়া। যাদের কাজ হবে সোনিয়াকে সংগঠনের কাজে সহায়তা করা। সেখানে স্থান পেয়েছে বিদ্রোহীদের অন্যতম নেতা মুকুল ওয়াসনিক। এছাড়াও ওই কমিটিতে স্থান পেয়েছেন গান্ধী পরিবারের পাঁচ অনুগত- এ.কে.অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, কে.সি.বেণুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা।

নেতৃত্ব বদল চেয়ে সোনিয়াকে চিঠি লিখেও দলে পদোন্নতি হয়েছে অন্যতম বিদ্রোহী নেতা জিতিন প্রসাদ’এর। তাকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ডের পর্যবেক্ষকের দায়িত্ব।

তেলেঙ্গানার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলের অনুগত মনিক্কাম টেগোরকে। ঠিক তেমনি পাঞ্জাবে দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ রাওয়াত, কেরালা ও লাক্ষাদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনোয়ার, আসামের দায়িত্ব দেওয়া হয়েছে জিতেন্দ্র সিং’কে এবং অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন ওমান চন্ডী। গোটা উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে।

সোনিয়া সংগঠনে যে পরিবর্তন করলেন তাতে একটা বিষয় স্পষ্ট যে যাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই হয় রাহুল অথবা গান্ধী পরিবারের অনুগত। সেক্ষেত্রে অনেকেরই অভিমত দলের আসন্ন অধিবেশনে দলের দলের পূর্ণ সভাপতির পদে রাহুলের পথ পরিষ্কার করতেই সংগঠনে এই রদবদল।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল