বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপকূলে নৌকায় সন্তান প্রসবকারী সেই মায়ের পাশে প্রশাসন

সাতক্ষীরার আশাশুনি উপকূলের সীমান্ত এলাকায় নৌকায় জন্ম নেওয়া শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় পরিবারটিকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়।

২০২০ সালের ২০ মে আম্পানের পর উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে ভাসছে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন। ইয়াসের পর এই মাত্রা আরও বেড়েছে। ১৫ দিন আগে নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে যায় ইয়াকুব আলীর।

এরপর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী মিনারা খাতুনকে নিয়ে মাছ ধরা নৌকার ওপর বসবাস করছেন ইয়াকুব আলী। নৌকার ওপরেই মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় মিনারা খাতুন একটি পুত্রসন্তান প্রসব করেন।

ঘটনাটি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের দৃষ্টিতে আসার পর আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন খাঁনকে পরিবারটিকে সহায়তা করতে নির্দেশনা প্রদান করেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, আম্পানের পর থেকেই পানিতে ভাসছে প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দারা। ইয়াকুব আলীর বসবাস বন্যতলা এলাকায়। এটি শ্যামনগর ও আশাশুনি উপজেলার সীমান্তবর্তী এলাকা। নৌকার ওপর সন্তানের জন্ম হচ্ছে। এই অঞ্চলের মানুষ খুব কষ্টে রয়েছে। টেকসই বাঁধ নির্মাণ ছাড়া মানুষদের রক্ষা সম্ভব নয়।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন জানান, জেলা প্রশাসকের নির্দেশে অসহায় পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তা করা হয়েছে। এছাড়া তাদের যদি জমি থাকে তবে জমি আছে ঘর নেই প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাকে ঘর তৈরি করে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ