শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপকূলে সিত্রাং আতঙ্কে লাখ মানুষ! প্রস্তুতির আশ্বাস জেলা প্রশাসকের

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আইলা, সিডর, আম্পানের পরে আবারও ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কিত সাতক্ষীরার উপকূলের শ্যামনগর ও আশাশুনির প্রায় পাঁচ লাখ মানুষ। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে।

উপকূলের মানুষ জানান, টিভি ও সোসাল মিডিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের খবর দেখে এ অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ষাটের দশকের বেড়িবাঁধটি ভঙ্গুর দশায়। তাই আবারও প্লাবনের আশঙ্কায় রয়েছেন তারা।

তারা বলেন, উপকূলীয় এ অঞ্চলে ভালো বেড়িবাঁধ নেই, নেই তেমন কোনো সাইক্লোন সেন্টারও।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায় জিও ব্যাগ, রোলব্যাগ পাঠাতে বলা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ৮০ কিলোমিটার এ বাঁধের মধ্যে ১০টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভাঙন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে।

এছাড়া সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ১০৮টি এবং শ্যামনগর উপজেলায় ১০৩টি আশ্রয় কেন্দ্রসহ ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানিসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা