শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২২আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ১০টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা, সদর
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা যুব লীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক
জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি মো. ইয়ারব হোসেন প্রমুখ।

উল্লেখ্য এবছরে সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ২৬২মেঃ টন এবং জেলায় লক্ষ্যমাত্রা ধরা
হয়েছে ১৫হাজার ৮১৭ মেঃ টন। সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১১ মেঃ টন এবং জেলায় লক্ষ্যমাত্রা
ধরা হয়েছে ১০ হাজার ৫ মেঃ টন। এবছর চালের সরকারি ক্রয় মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ৪০ টাকা এবং ধানের ক্রয় মূল্য ধরা হয়েছে ২৭ টাকা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার