শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহামারী করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ সাতক্ষীরার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলা মোড়স্থ সাতক্ষীরা নিরিবিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ইজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মো. মুনসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সমন্বয়ক শেখ আফানুর রহমান, যুব অধিকার পরিষদ শ্যামনগরের সমন্বয়ক ইয়াছিন আরাফাত, সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। বক্তারা বলেন, বিজয় শব্দটি সব সময়ের জন্যই আনন্দদায়ক। বিজয় শব্দটি শুনলেই খুশি খুশি লাগে। তবে বিজয় শব্দটি যতটা আনন্দের এই শব্দের পিছে লুকিয়ে আছে তার থেকে বেশি দুঃখ-দুর্দশা। যাদের প্রাণের বিনিময়ে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি, পেয়েছি স্বাধীনদেশের লাল-সবুজ পতাকা। কিন্তু সেই পতাকার সম্মান ও শহীদদের স্বপ্ন পূরণ এখনও থমকে আছে। দেশের অর্থনৈতিক মুক্তির জন্য নামেমাত্র উন্নয়নের তৎপরতা আজও অনুন্নত। ফলে দেশে কয়েক কোটি শিক্ষিত বেকারের স্বপ্ন এখন সাগরের অতল তলে নিমিজ্জিত। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনারকে হৃদয়ে ধারণের নামে স্বাধীনতা বিরোধী সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের আত্মীয়-স্বজনরাও মুক্তিযুদ্ধের চেতনার ঢোল বুকে বাজাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরা সহমতের জিকির তুলতে জানে না। অথচ সেলফি বা শ্লোগানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টায় সদাজাগ্রত। তারা আবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দিকে আঙুল তুলে বলছেন, জামায়াত-শিবির। তাদের জন্য স্বাধীনতার পর দেশে গণতন্ত্র পূনাঙ্গরুপে প্রতিষ্ঠা না পেয়েও হোঁচট খেয়েছে বারবার। বজায় থাকেনি এর ধারাবাহিকতাও; এখন মাওলনা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিপ্লবী নেতাদের আদর্শ হৃদয়ে ধারণ করে তরুণদের জেগে ওঠার সময়, তারা আরও একবার রাজপথে নেমে মৌলিক অধিকার আদায়ের জন্য সোচ্চার হলে দেশে সকল অরাজকতা, ঘুষ-দুর্নীতি, অনিয়ম, লুটপাট বন্ধ হবে। তখন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার হবে বলে প্রত্যাশা করি আমরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল