শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের সংবাদ সম্মেলন

প্রতিবেদক, সাতক্ষীরা: কয়েকজন বীর মুক্তিযোদ্ধার আহবানে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. আব্দুল লতিফ।

রোববার(২১ জানুয়ারী) সাতক্ষীরা জর্জ কোর্টে পিপির চেম্বারে সংবাদ সম্মেলনে পিপি আব্দুল লতিফ বলেন, ‘কিছুক্ষণ আগে আমি অবগত হলাম কয়েকজন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আমাকে নিয়ে মানববন্ধন করেছেন। আমি ব্যথা পেয়েছি।

মানববন্ধনে শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা আমার বিরুদ্ধে যে উক্তি উপস্থাপন করেছেন তা সত্য নয়। কারণ, ২০০২ সালে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ২০ বছর পরে আমি যখন সেই মামলাটি ট্রায়াল শুরু করি তখনও আমার বিরুদ্ধে এই রকম মানবন্ধন ও আজেবাজে কথা বলার চেষ্টা করেছিল একটি মহল। আলহামদুল্লিাহ, সেই মামলার সকল আসামী কনভিকটেড হয়েছে। এই মামলা শেষ করার পরে আমি যখন নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার স্বাক্ষী গ্রহণে প্রস্তুতি শুরু করেছি ঠিক সেই মুহূর্তে আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা কোন একটা গোষ্ঠির প্ররোচনায় আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
তিনি বলেন, আমি কোন মুক্তিযোদ্ধা ভায়ের বিরুদ্ধে কখনও অসম্মানমূলক কথা বলিনি। কেন বলবো? তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল।’
তিনি আরো বলেন, ‘মাহমুদপুর এলাকার ্একটা নাশকতা মামলার তদবিরে একজন বীর মুক্তিযোদ্ধা আমার কাছে এসেছিলেন। আমি শ্রদ্ধাভরে তাকে জানিয়েছিলাম এই নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার সাথে আমার কোন আপোষ নেই। আমার মনে হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে সম্মানীয় বীর মুক্তিযোদ্ধাদের ভ’ল বুঝিয়ে আমার বিরুদ্ধে এগ্রলো করা হচ্ছে।’
তিনি প্রশ্নছুড়ে দিয়ে বলেন, ‘আমি কখনই দূর্ণীতিগ্রস্থ না। যদি কেউ একটি ক্ষেত্রে প্রমাণ দিতে পাওে তবে আমি রিজাইন করবো। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কখনও নাশকতা ও অন্তর্ঘাতমূলক আসামীদের ছাড় দেবোনা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমার সার্টিফিকেট আছে, আমি দীর্ঘদিন প্রাকটিস করছি। দীর্ঘ ২৭ বছর যাবত আমি আইনজীবী হিসেবে কর্মরত আছি। বার কাউন্সিল আমাকে সার্টিফিকেট দিয়েছে। যারা ওকালতি করে তাদের সার্টিফিকেট না থাকলে তারা ওকালতি করতে পারে। যে ভাই আমাকে ‘ভ’য়া আইনজীবী’ বলেছেন সেই ভাইয়ের কিছুটা অজ্ঞতা আছে। শুধুমাত্র আমি না কোন আইনজীবীর ব্যাপারে কথা বললে একটু সংযত হয়ে কথা বলা উচিৎ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি অহিদুল ইসলাম ও শাহনেওয়াজ এবং এড. আবু জাহিদ।
সর্বোপরী কোন অপশক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথানত করে আমি কখনও দূর্ণীতির সাথে আপোষ করবোনা।
উল্লেখ্য, রোববার(২১ জানুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের বিরুদ্ধে মানববন্ধন করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত