শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ের ২য় তলায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভায় সাংগঠনিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি গোলাম নবী, আব্দুল হান্নান, জিএম রুহুল আমিন. বিমল কৃষ্ণ সরকার, সহ-সভাপতি রমজান আলী, তারক চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক সুনীল কুমার মন্ডল, রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম, সহ-সম্পাদক দেবাশীষ মন্ডল, কোষাধ্যক্ষ নরেশ মল্লিক, সদস্য মো. কামরুল ইসলাম, ধর্ম বিশ্বাস মোহন, আনোয়ার হোসেন, আবু সাঈদ, আবু সাঈদ বিশ্বাস, অডিট কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. আবু সাঈদ, সদস্য সচিব বসু ঘোষ, সদস্য মো. শাহাদাৎ হোসেন, মো. রেজাউল ইসলাম, অমল কুমার গাইন ও মো. মইন উদ্দীন প্রমুখ।

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়। আয় ধরা হয়েছে ১১লক্ষ ৮৭ হাজার ৮৫৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১লক্ষ ৩৫ হাজার ৫৮৯ টাকা। স্থিতি ধরা হয়েছে ৫২ হাজার ২৫৬ টাকা। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত ২ কমিটির ক্রুটিপূর্ণ হিসাবের টাকা আদায় সংক্রান্ত বিষয় সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং বিগত কমিটির ক্রুটিপূর্ণ হিসাব নিকাশের বিষয়ে সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুল।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী