রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মহিদুলের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর তাঁর নিজ কার্যালয়ে সদ্য বদলীকৃত ডিবির ওসিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তার নতুন কর্মস্থলে আরো সফলতা কামনা করেন।

এ সময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মহিদুল ইসলাম। দীর্ঘ ১১ মাস সাতক্ষীরা জেলার ডিবির ওসি হিসেবে মহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করেন।
সূত্রে: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন