শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জেএসডি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্রের নামে, সংবিধানের নামে, রাষ্ট্রযন্ত্রের অবৈধ সহায়তায় জনগণের বিরুদ্ধে বল প্রয়োগ করে দমন পীড়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের আদর্শ। বৈধতার সংকট ও দুর্বিষহ রাজনৈতিক -অর্থনৈতিক বাস্তবতায় সরকার ক্রমাগত অসহায় হয়ে পড়েছে। জনগণের সম্মতি, ভোটাধিকার, সংবিধান- কোন কিছুই আওয়ামী লীগের কাছে মুখ্য নয়, মুখ্য হচ্ছে কেবল ক্ষমতা।

এই অবৈধ ক্ষমতা ধরে রাখতে গত কয়েক বছর ধরে রাজনৈতিকভাবে একটা দুর্বৃত্ত শ্রেণীর জন্ম দিয়েছে, যারা সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। তাই বিদ্যমান অগণতান্ত্রিক সরকার এবং গণবিরোধী শাসন পদ্ধতি উচ্ছেদ করার লক্ষ্যে প্রয়োজন গণসংগ্রাম- গণভুত্থান এবং গণজাগরণ সৃষ্টি করা। এবারের আন্দোলন হবে জনগণের হাতে অর্থাৎ উৎপাদন ও জ্ঞান বিজ্ঞানে জড়িত শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে। এটাই হবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিকল্প রাজনৈতিক মডেল। সাতক্ষীরা জেলা জেএসডি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপরিউক্ত কথাগুলো বলেন।

বুধবার (২৩ নভেম্বর) শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জেএসডি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল জব্বার মাস্টার, সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, সদস্য মীর জিল্লুর রহমান।

সমগ্র কাউন্সিল পরিচালনা করেন রনক বাসার। উল্লেখ, কাউন্সিল অধিবেশন শেষে অ্যাড. মো. মোসলেমকে সভাপতি ও মীর জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য জেলা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা