শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন কাজের ই-টেন্ডারের লটারী

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান’র কার্যালয়ে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উপস্থিতিতে এ উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ৩ কোটি ২৯ লক্ষ ৫ হাজার টাকার ২৯টি গ্রুপের উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলায় ৩ কোটি ২৯ লক্ষ ৫ হাজার টাকার ২৯টি গ্রুপের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল-ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, মতিয়ার রহমান গাজী ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত