শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা হাফেজ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র নিজস্ব কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাও. জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ শেখ রকিব, সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী শেখ ফিরোজ হাসান,হাফেজ মাও. আমির হোসেন, হাফেজ মাও. মোজাহিদুল ইসলাম।

হাফেজ মোশারাফ হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ মাও. শেখ সাকিল, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাও. রেজাউল করিম, হাফেজ মঈনুদ্দীন, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, হাফেজ অহিদুজ্জামান, হাফেজ আব্দুস সালাম, হাফেজ ইমরান, হাফেজ ইউসুফ আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. আনোয়ার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ