শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় ২ লাখ ৫৯ হাজার ৪৩০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন।

বৃহস্পতিবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিস সাতক্ষীরার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল লতিফ।

এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডা: পুলক কুমার চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: মো: আমানাত উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

কর্মশালায় জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নে ও ২টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৬৩৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩১ হাজার ৭৯৭জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট ২লক্ষ ৫৯ হাজার ৪৩০জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

আর এ জন্য জেলার মোট ২ হাজার ১২৬টি টিকাদান কেন্দ্রে ৪,৪১৪জন সরকারী ও ৩৮৫১জন বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৬৫৬জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বাস্থ্য বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত