বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা দলিত গৃহবধু হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

তালার আমানুল্লাপুরের সূর্যকান্ত ও পুষ্পাদাসীর মেয়ে গৃহবধু শিখারাণী হত্যার প্রতিবাদে শহীদ আব্দুর রাজ্জাকপার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বিভুতোষ রায় সভাপতিত্ব করেন। বিভুতোষ রায় বলেন, এই গ্রামেই এর আগে আরও দু’জন গৃহবধুকে এভাবেই হত্যাকান্ড সংঘটিত করে। প্রশাসনের অবহেলায় সেসব ব্যক্তিরা শাস্তির আওতায় আসেনি। ফলে আবারও শিখার মতো গৃহবধুকে যৌতুকের জন্য জীবন দিতে হলো।

সঞ্জয় দাস বলেন, গত পহেলা জানুয়ারী তালা উপজেলার আটারই গ্রামে শ্বশুর অনিল ঋষি, স্বামী গোবিন্দ দাস, বিল্ব দাসীর মারপিট ও পরে শ্বাসরোধ করে শ্বশুরবাড়িতে গৃহবধু শিখাকে হত্যা করা হয়। এরপর পুলিশ শাশুড়ি বিল্বদাসীকে গ্রেপ্তার করলেও বাকি আসামীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। অবিলম্বে অনিল ও গোবিন্দের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা না করা হয় তবে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন দেশব্যাপী বৃহত্তর আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশে বক্তব্য রাখেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের জেলা সাধারন সম্পাদক দুলাল দাস, জীবনের জন্য সংগঠনের নির্বাহী পরিচালক চায়না রাণী দাস, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি শাহিনুর রাহমান, দলিত নেতা স্বপন বিশ্বাস, সূর্যকান্ত ঋষি, পুষ্পা দাসী, দলিত যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি সুমন দাস, স্বদেশ প্রতিনিধি আজহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে দলিত গোষ্ঠীর শত শত নারী পুরুষ শিখা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার