বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি ২০২১ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমাদের সময়ে আমরা শিক্ষার্থীরা একটি সুন্দর বিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে। এ কারণেই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক বেড়েছে। জেলার বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ফলাফল সেরা এবং এখানে শিক্ষার্থীর সংখ্যাও বেশি। আমার পিতা মীর এশরাক আলী ইসু মিয়া এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নামকরণ ও তিনি করেছিলেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, শাহিনুর রহমান সাগর, রোটাঃ মার্জিয়া নুসরাত প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ। এসময় বিদ্যালয়ের ১৩৩ জন এস.এস.সি পরিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং রোটারি ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে এডুকেশন সার্ভিস প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের ৬০০শত জন শিক্ষার্থীদেরকে টিফিন খাওয়ানো হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আখতারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী