বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় ও শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের পিজ্জা মিলান রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা ও ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি।

নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় এবং সদস্য ইব্রাহিম খলিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্ররাজনীতির বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সংগঠনটি মেধাবৃত্তি প্রদান, ভর্তি সহায়তা, চিকিৎসাসেবা এবং ক্যারিয়ার গঠনে সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছে ছাত্রশিবির।

ছাত্ররাজনীতির সংস্কার প্রসঙ্গে মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করতে বিশ্বাস করে এবং সকলের জন্য একটি সুষ্ঠু ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিউ মার্কেট ক্লাবের সহসভাপতি আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. তৌহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রাহাত রাজা, মো. হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, আলী মুক্তাদা হৃদয়, হাবিবুল হাসান, ইয়ারুল ইসলাম, এমডি রায়হান সিদ্দিকী, মিলন বিশ্বাস, গাজী হাবিব, সরদার আবু সাইদ, কিশোর কুমার, জাহাঙ্গীর সরদার ও সাইদুল বাশার।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার, ডায়েরিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন